সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় বুধবার (৪ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিলে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৭টি কোম্পানির। এ ছাড়া দরপতন হয়েছে ৯০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ২৯১ কোটি ১১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৯০ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩১৫ পয়েন্টে, সিএসসিএক্স ২৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ৯৭টির। দিনশেষে সিএসইতে ১০ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার