‘ঈদের পরের লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোরবানি ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততোদিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে।
শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার, বিজিবির যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান প্রমুখ।
৯৬তম রিক্রুট ব্যাচের ২৭৮ সৈনিক চুয়াডাঙ্গা-৬ বিজিবি কার্যালয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ছয় মাস প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, ঈদের পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউনের সময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্ট ও শিল্প কারখানা বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, কৃষি অর্থনীতি বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া কৃষিভিত্তিক অর্থনৈতিক এলাকা। এ অঞ্চলটা এতদিন অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এলাকাসহ প্রত্যেকটা অঞ্চলকে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলছে। মুজিবনগর, মেহেরপুর ও ঝিনাইদহ রাস্তাটি খুবই সুন্দর করা হয়েছে। আগামীতে আঞ্চলিক যোগাযোগের জন্য মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহের মাঝামাঝি জায়গায় অভ্যন্তরীণ বিমানবন্দর করা হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ
হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ
মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান
‘অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক’
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রেলওয়ের ৮০ শতাংশ আন্তঃনগর ট্রেনের রেক পরিবর্তন করা হয়েছে
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী