ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

করােনায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ১১:৩৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় বেড়েছে দেড় শতাধিক। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১৭২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৩৮ হাজার। এ সময় সুস্থ্য হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ১৯ জন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩০৪ জন এবং মারা গেছেন ২১৮ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ২০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৮৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১০৫ জন এবং মারা গেছেন ১২৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ৩০ জন।

একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪৫ জন। চিলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ১৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৬৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩ হাজার ৪৬১ জনের এবং সুস্থ্য হয়েছেন ৬৩ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৫৫৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রীতি / প্রীতি

মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই

বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন

রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ

মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

চীনে নীরবে ঘটছে যে বিপ্লব

অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে শারার ধন্যবাদ

বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান

হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের