রোববার থেকে সব খুলে দিচ্ছে চীন
করোনা পরিস্থিতির অবনতির মধ্যেই আগামী রোববার থেকে সব খুলে দিচ্ছে চীন। ওই দিন থেকে চীন তার সকল সীমান্ত আবার খুলে দেয়ার পাশপাশি জিরো-কোভিড নীতি থেকে বেরিয়ে আসবে।
বুধবার এক বিবৃতিতে এসব জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।
কমিশন বলেছে, সীমানা পুনরায় খুলবে এবং ৮ জানুয়ারি করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করার জন্য গৃহীত কোয়ারেন্টাইন ব্যবস্থা পরিত্যাগ করবে। তারা কঠোর "জিরো-কোভিড" নীতি থেকে সম্পূর্ণ বের হয়ে আসছে।
বিবৃতিতে বিদেশি এবং চীনা নাগরিক উভয়েরই ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে কোভিড-নাইনটিন নেগেটিভ পরীক্ষার আর প্রয়োজন পড়বে না বলেও জানানো হয়েছে।
এছাড়া ব্যবসা, পড়াশুনা এবং পারিবারিক পরিদর্শনের জন্য চীনে প্রবেশকারী বিদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজতর করবে বেইজিং।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের সীমানা খুলে দিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারকে উন্নীত করার পরিকল্পনা নিয়েছেন।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান