ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১-২০২৩ রাত ৯:৪৬

শুরু হয়েছে ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে কাকরাইলের আইডিইবি ভবনে এ আয়োজনের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশি বলেন, ‘একটা উন্নত দেশে পুঁজিবাজার থেকেই ৫০ শতাংশের বেশি অর্থায়ন আসে। কিন্তু আমরা এখনো সে অবস্থানে যেতে পারিনি। আমরা যদি দেশের অর্থায়নের ৫০ শতাংশ পুঁজিবাজারের মধ্যমে ব্যবহার করতে পারি তাহলে দেশের অভাবনীয় উন্নয়ন সম্ভব।’

রানা প্লাজার ঘটনা উল্লেখ করে বলেন, ‘এ সেক্টরের উদ্যোক্তারা তখন খুবই হতাশার মধ্যে ছিল। বিদেশী বায়ররা মুখ ফিরিয়ে নিচ্ছিল। সে অবস্থান থেকে আমরা উত্তরণ হতে পেরেছি। সর্বশেষ বছরে আমরা ৫০ বিলিয়ন ডালারের বেশি পোশাক আমদানি করতে পেরেছি। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ গার্মেন্টসও এখন আমাদের দেশে। এভাবে পুঁজিবাজারের বিপদগুলোও এক সময় সম্পদে পরিণত হবে বলে আমি মনে করছি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম। তিনি বলেন, ‘অনেক দেশ শূন্য থেকে শুরু করে, কিন্তু আমরা মাইনাস দিয়ে শুরু করেছিলাম। যুদ্ধের ধ্বংসে আমরা মাইনাসে ছিলাম। আমরা গত ১০-১২ বছরে আভাবনীয়ভাবে উন্নতি করেছি। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে গত এক বছর যাবৎ আমরা চ্যালেঞ্জিং অবস্থানে আছি। যদিও আমাদের সরকারের দূরদর্শিতায় এখন আমরা অনেকটাই উত্তরণ হতে পেরেছি।’

অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে আমরা কিছুটা ধাক্কা খেয়েছি। তবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা ক্ষতিগ্রস্ত কম হয়েছি। পুঁজিবাজার ৯০ সাল থেকে ওপরের দিকেই যাচ্ছে মাঝে কিছু আপডাউন হয়েছে, তবে এই সময়ের মধ্যে অনেক কাজ হয়েছে, সুতরাং আমাদের হতাশা কাটিয়ে উঠতে হবে; খুব শিগগিরই আমরা ভালোর দিকে যাবো বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, পুঁজিবাজার সবসময় উত্থান ও পতনের মধ্য দিয়ে যায়। এটা একটি মার্কেট সেটা বুঝেই আমাদের বিনিয়োগ করতে হবে। আমাদের হতাশ হলে চলবে না, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। আমাদের স্বপ্ন পূরণের মূল লক্ষ্য হবে পুঁজিবাজার।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজার বিনিয়োগের জায়গা দৈনিক ব্যবসার জায়গা নয় এখান বুঝে শুনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে অবশ্যই রিটার্ন পাবেন। আমরা মনে করি পুঁজিবাজারের ক্রান্তিকাল কাটাতে বিএসইসি একার পক্ষে সম্ভব না। এজন্য বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ সকলে সম্মিলিত প্রচেষ্টার পুঁজিবাজার ঘুরে দাঁড়ানো সম্ভব।

অনুষ্ঠানে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান  মো. নজিবুর রহমানের উপস্থিতিতে সভাপতিত্ব করেন অর্থসূচক সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান।

সুজন / সুজন

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন