বিকাশ আ্যাপে দেয়া যাচ্ছে ওয়ালটন এবং বাটারফ্লাই-এর কিস্তির টাকা
ওয়ালটন এবং বাটারফ্লাই-এর গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মাসিক কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। দেশব্যাপী সকল ওয়ালটন প্লাজা এবং বাটারফ্লাই শোরুমে কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকরা এই সুযোগটি পাবেন।
এই সেবার মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে শোরুমে যাওয়ার ঝক্কি এড়িয়ে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় বিকাশ অ্যাপ দিয়েই কিস্তি পরিশোধ করতে পারবেন। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, তেমনি গ্রাহকের কিস্তি জমা দেয়ার দিন পেরিয়ে যাওয়ার বিড়ম্বনাও দূর হবে। অন্যদিকে, প্রতিষ্ঠান দু’টির কিস্তি সংগ্রহের ব্যবস্থাপনাও সহজ ও গতিশীল হবে।
কিস্তির টাকা পরিশোধ করতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পে বিল’ আইকন থেকে ‘অন্যান্য’ অপশন নির্বাচন করতে হবে। তারপর ড্রপডাউন লিস্ট থেকে ‘ওয়ালটন প্লাজা’ বা ‘বাটারফ্লাই’ বাছাই করতে হবে। এরপর কাস্টমার আইডি অথবা ইনভয়েস নাম্বার এবং কন্টাক্ট নাম্বার টাইপ করে পরবর্তী ধাপে যেতে হবে। এবার কিস্তির টাকার পরিমান উল্লেখ করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে। গ্রাহক পরবর্তী ধাপে যাবতীয় তথ্য চেক করে নিবেন। এরপর বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন হলেই কনফার্মেশন ম্যাসেজ ও ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক। প্রয়োজনে পরিবেশ-বান্ধব রিসিটটি ডাউনলোড করেও রাখতে পারবেন গ্রাহক। উল্লেখ্য, বিকাশ অ্যাপের মাধ্যমে কিস্তির টাকা পরিশোধের ক্ষেত্রে ১% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
লেনদেন সহজ এবং সুবিধাজনক হওয়ায় দিনদিন জনপ্রিয় হচ্ছে বিকাশের পেমেন্ট সার্ভিসগুলো। এই মুহূর্তে দেশজুড়ে ৩ লাখের বেশী মার্চেন্ট পয়েন্টে বিকাশ অ্যাপের কিউআর কোড স্ক্যান করে খুব সহজে এবং দ্রুত বিভিন্ন পণ্য ও সেবার দাম পরিশোধ করা যাচ্ছে।
সুজন / সুজন
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার