ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ওরিয়ন ইনফিউশন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ১ থেকে ৫ জানুয়ারি লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৫২৭.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৪২২.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১০৫ টাকা বা ১৯.৯১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ১২.৫৬ শতাংশ, মনোস্পুল পেপারের ১২.৩৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৭০ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৬.৯০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৫.৫৭ শতাংশ, বিডি থাই ফুডের ৫.২১ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.১৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৫.০৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.৮৮ শতাংশ কমেছে।
প্রীতি / প্রীতি
বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!