কুখ্যাত মাদক সম্রাটের ছেলে গ্রেফতার, মেক্সিকোতে সংঘর্ষে সেনাসহ নিহত ২৯
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে ওভিদিও গুজম্যানকে গ্রেফতারের সময় সংঘর্ষে অন্তত ২৯ জনের প্রাণ গেছে।
শুক্রবার মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও সানদোভাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মাদক গ্যাংয়ের সদস্য এবং ১০ জন সেনা সদস্য।
মেক্সিকোর নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার গুজম্যানকে গ্রেফতার করে। এরপর থেকেই সিনালোয়া অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো সাধারণ মানুষের প্রাণ যায়নি বলে দাবি করেছেন মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী।
সংঘাতের কারণে সিনালোয়ার কেন্দ্রীয় বিমানবন্দরটিও বন্ধ রাখা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গুজম্যানকে গ্রেপ্তার করে সামরিক বিমানে মেক্সিকো শহরে নিয়ে যাওয়া হয়। এরপর কুলিয়াকান শহরে মাদক চোরাচালানে জড়িত সদস্যরা বিমানবন্দরে হামলা, গাড়িতে আগুন এবং রাস্তা অবরোধ করে তাণ্ডব চালায়। এতে দাঙ্গাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।
গুজম্যান নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন। সিনালোয়া কার্টল বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল। গুজম্যানের বাবা মাদকসম্রাট এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান