ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের প্রথম সপ্তাহে (১ থেকে ৫ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে জানা গেছে, সপ্তাহ জুড়ে ওরিয়ন ইনফিউশনের ১৫ লাখ ১২ হাজার ৭১৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৬২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের ২৯ লাখ ৭৭ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৫২ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৪৪ কোটি ৩১ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৪৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩৯ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৯ কোটি ৩ লাখ ৮৯ হাজার টাকা এবং আমরা নেটওয়ার্কের ২৮ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার