ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জার্মানিতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ১১:২০

জার্মানিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন। এতে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছেন দেশটির চিকিৎসাবিজ্ঞানীরা। সংক্রমণ নিয়ন্ত্রণে করোনার বুস্টার বা তৃতীয় ডোজ নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মনে চলার পরামর্শ দিয়েছে জার্মান প্রশাসন। চীন ও যুক্তরাষ্ট্রের পর জার্মানিতেও এ সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেল। মহামারি করোনার বিরুদ্ধে এখনো লড়ােই করছে পুরো বিশ্ব। এবার ওমিক্রন ভেরিয়েন্টের নতুন সাবলাইন এক্সবিবি ১.৫ ছড়িয়ে পড়ছে দেশে দেশে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, চীন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে নীরব তাণ্ডবের পর এই শীতেই জার্মানিসহ পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে করোনার নতুন এ ধরন। শনিবার সুইজারল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড নেহের ও জার্মানির মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক হায়ো জিব গণমাধ্যমকে জানান, ওমিক্রনের নতুন ভেরিয়েন্টটি উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক যেভাবে তাণ্ডব চালিয়েছে, ঠিক তেমনিই জার্মানিসহ গোটা ইউরোপের জন্যই তা হুমকির।

করোনার নতুন এই ভেরিয়েন্টের কারণে বুস্টার ডোজ নেয়ার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

প্রবাসীরা বলছেন, আমরা যারা জার্মানিতে বসবাস করছি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ নানা সমস্যা বিরাজ করছে। এর মধ্যে করোনা হানা দিলে অবস্থা বেগতিক হয়ে যাবে।

পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রত্যেক নাগরিকেই সচেতন থাকার পাশাপাশি করোনার বিধিনিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রীতি / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের