ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৩ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ১২:৪০

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও ওরিয়ন ফার্মা।

ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনআরসি) এ তিনটি কোম্পানি ক্রেডিট রেটিং নির্ণয় করেছে। রোববার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। আর  ওরিয়ন ইনফিউশন ও ওরিয়ন ফার্মার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

প্রাইম ইন্স্যুরেন্স: আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ওরিয়ন ইনফিউশন: ক্রেডিট এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ৩’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘ এসটি-৩’। ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ওরিয়ন ফার্মা: ক্রেডিট এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘ এসটি-২’। ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে। 

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন