লভ্যাংশ পেলেন ৫ কোম্পানি ও এক ফান্ডের বিনিয়োগকারীরা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ও একটি মিউচুয়াল ফান্ডের ঘোষিত নগদ লভ্যাংশের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ও বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, শমরিতা হসপিটাল, মতিন স্পিনিং, তিতাস গ্যাস, বিডিকম অনলাইন ও এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান।
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ৩৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
শমরিতা হসপিটাল: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।
মতিন স্পিনিং: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
তিতাস গ্যাস: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
বিডিকম অনলাইন: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান: ফান্ডটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ট্রাস্টি কমিটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পাঁচটি কোম্পানি ও ফান্ডটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডার ও ইউনিটহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার