ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানে বাড়ছে ভোজ্যতেলের দাম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ১২:১৫

চরম অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান, বাড়ছে মূল্যস্ফীতি। এ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। এর মধ্যে দ্রুত বাড়ছে ময়দা ও মুরগির দাম।

ইতিমধ্যে এসব পণ্য অনেক পরিবারের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ঘি এবং ভোজ্যতেলের মতো দুটি গুরুত্বপূর্ণ খাদ্য উপকরণের সরবরাহেও ঘাটতির কথা বলছেন উৎপাদনকারীরা। পবিত্র রমজান মাস সামনে রেখে এগুলোর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক গত ২৭ ডিসেম্বর পাম তেল, সয়াবিন ও সূর্যমুখী তেলের মতো পণ্যগুলোকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় যুক্ত করে। উৎপাদনকারীদের আমদানি ঋণপত্র (এলসি) খোলার আবেদনে ব্যাংকগুলো সাড়া দিচ্ছে না। পণ্য খালাসের কাগজপত্রও দেওয়া হচ্ছে না। এমন অবস্থায় উৎপাদনকারীদের কাছে পাম তেল, সয়াবিন ও সূর্যমুখী তেলের মজুত ক্রমাগত ফুরিয়ে আসছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (পিভিএমএ) মহাসচিব উমর ইসলাম খান বলেন, পাম অয়েলের দাম মনপ্রতি ১৩ হাজার পাকিস্তানি রুপি থেকে বেড়ে ১৪ হাজার রুপিতে দাঁড়িয়েছে। তিনি বলেন, ঘি এবং ভোজ্যতেলের দাম কেজি/লিটারপ্রতি ২৬ রুপি বেড়েছে।

উমর ইসলাম বলেন, ঋণপত্র খোলা ও পণ্য খালাসের আবেদন গ্রহণ করা না হলে এসব পণ্যের দাম কেজি/লিটারপ্রতি আরও ১৫ থেকে ২০ রুপি বাড়তে পারে। সূত্র: ডন

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের