ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়া সফরে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ১:৫

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইন্দোনেশিয়া সফরে গেছেন। দায়িত্ব নেয়ার পর এই প্রথম তিনি বিদেশ সফরে গেলেন। খবর এএফপি’র।

রাজধানী জাকার্তার দক্ষিণে বোগোরে প্রেসিডেন্ট প্রাসাদে তিনি সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে সাক্ষাত করেন। এ সময়ে উইদোদো বৈঠকের আগে আনোয়ারকে স্বাগত জানান। 

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা বাণিজ্য, পাম তেল শিল্প, সীমান্ত বিরোধ ও মিয়ানমার পরিস্থিতিসহ আর্ন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। 

প্রথাগতভাবে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রতিবেশী ইন্দোনিয়ার মধ্য দিয়ে শুরু হয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া চলতি বছর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করছে। নভেম্বরে আসিয়ান নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মিয়ানমার আসিয়ানের সদস্য। ফলে, উভয়ের বৈঠকে জান্তা শাসিত মিয়ানমার পরিস্থিতিও স্থান পাচ্ছে।

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার দীর্ঘদিনের বিরোধী নেতা ছিলেন। গত ২৪ নভেম্বর তিনি দেশটির ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এক সময়ের তুখোড় ছাত্রনেতা আনোয়ার ইব্রাহিম ৯০এর দশকে উদীয়মান রাজনৈতিক তারকা ছিলেন। তিনি মালয়েশিয়ায় অর্থমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

ইব্রাহিম (৭৫) ক্ষমা পেয়ে রাজনীতিতে ফেরার আগে বরখাস্ত এবং দু’দুবার কারারুদ্ধ হন।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের