ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মেক্সিকোতে বাইডেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ২:২৫

উত্তর আমেরিকার নেতাদের সম্মেলনে যোগ দিতে মেক্সিকোতে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বৈঠকে অভিবাসন সমস্যা ও মাদক পাচার নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। খবর এএফপি’র

মার্কিন প্রেসিডেন্ট রোববার মেক্সিকোর রাজধানীর উত্তরাঞ্চলে নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দর ফেলিপ অ্যাঞ্জেলেসে এসে পৌঁছালে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদর তাকে স্বাগত জানান। এ সময়ে বাইডেনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম মেক্সিকো সফর।

বাইডেন সোমবার ও মঙ্গলবার লোপেজ অব্রাদর ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে একান্তে এবং পরে তিনজন একসাথে বৈঠক করবেন। একে ‘তিন বন্ধুর’ সম্মেলন হিসেবেও অভিহিত করা হয়।

বৈঠকে বাণিজ্য ও পরিবেশ ইস্যু নিয়ে আলোচনা করার কথা থাকলেও বাইডেন মূলত অনিয়মিত অভিবাসন ও বিপদজনক মাদক পাচারের ওপর গুরুত্ব দেবেন।- বাসস

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের