ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চীনের হেনানে ৯০ শতাংশ লোক কোভিড আক্রান্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ৪:৫০

চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হয়েছে। প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াঙচেঙ এক সংবাদ সম্মেলনে বলেছেন, জানুয়ারি ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ। খবর এএফপি’র।

হেনানের লোকসংখ্যা নয় কোটি ৯৪ লাখ। এর মধ্যে আট কোটি ৮৫ লাখই কোভিডাক্রান্ত। সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। চীন করোনার বিরুদ্ধে শূন্য নীতি ঘোষণা করেছিল। 

এর ফলে দেশটির অর্থনীতির ক্ষতি হয় এবং এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদ-বিক্ষোভের মুখে গত মাসে দেশটি এ অবস্থান থেকে সরে আসে। এরপরই করোনা সংক্রমণ বেড়ে গেছে দ্রুত।

এদিকে দেশটিতে চলতি মাসের শেষের দিকে নতুন চান্দ্রবর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লাখ লাখ লোক বড়ো বড়ো শহরগুলো থেকে তাদের নিজ বাড়ি কিংবা আত্মীয় স্বজনের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। 

ছুটি শুরুর আগেই শনিবার ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক আভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে বলে সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে। 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের