ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মাদক মামলায় মডেল পিয়াসার বিচার শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ১:৫৫

রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায়  আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

বুধবার (১১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সায়েদুর রহমান বিষয়টি জানিয়েছেন। 

২০২১ সালের ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে রয়েছেন।

এমএসএম / এমএসএম

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি