বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম
অবশেষে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। এর আগের কার্যদিবসে ছিল ১৯২৯ ডলার। মাসিক হিসাবে তা ৮ মাসের মধ্যে সর্বাধিক মূল্য ছিল।
মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯০৪ ডলার ৮৭ সেন্টে। সোমবার যার দর ছিল ১৯১৮ ডলার ৬৬ সেন্ট।
এদিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯০৯ ডলার ৯ সেন্টে। গত সোমবার যা ছিল ১৯২৩ ডলার ২০ সেন্ট।
এ সময়ে ইউএস ডলার সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীর কাছে স্বর্ণ ব্যয়বহুল হয়ে গেছে। তাতে দামি ধাতুটির মূল্য নিম্নমুখী হয়েছে।
হাই রিজ ফিউচার্সের মেটালস ট্রেডিং ডিরেক্টর ডেভিড মেগের বলেন, বুলিয়ন মার্কেটে চড়া প্রবণতা আছে। এদিন স্বর্ণের দরপতন হয়েছে। তবে এটিকে সাময়িক হিসেবে দেখছি আমরা।
তিনি বলেন, ডলারের দাম নিম্নমুখী হয়েছে। সেই সঙ্গে মূল্যস্ফীতি স্থির হয়েছে। ফলে স্বর্ণের বাজার ইতিবাচক থাকবে বলে আমরা মনে করছি।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির পতন হয়েছে। ফলে প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে ২৫ বেসিস পয়েন্টের বেশি দাম বাড়াবে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমনটি হলে ডলারের তেজ আরও কমবে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার