ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী'র রাজশাহী সফর উপলক্ষে রেল শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২৩-১-২০২৩ দুপুর ১:৪৭
২৯ জানুয়ারি রবিবার রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ২৩ জানুয়ারী সোমবার রেলওয়ে শ্রমিকলীগ, রাজশাহী সদর দপ্তর শাখার  উদ্যোগে রাজশাহী রেল ভবনের জিএম চত্ত্বরে বর্ধিত সভা  অনুষ্ঠিত হয়।
 
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখা'র সভাপতি মোতাহার হোসেন। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান।   
 
বর্ধিত সভা শেষে জিএম চত্ত্বর থেকে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
বর্ধিত সভায় বক্তারা বলেন,  আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে রাজশাহীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন জনসভা স্মরণকালের ইতিহাসে স্মরণীয় থাকবে। জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী রাজশাহীর জনগণের জন্য যা বরাদ্দ দিয়েছেন, তাতে রাজশাহী মহানগরকে তিলোত্তমা নগরী হিসেবে বাংলাদেশের বসবাসযোগ্য শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন রাসিক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 
 
সভায় উপস্থিত ছিলেন- রেলওয়ে শ্রমিকলীগের রাজশাহী ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তার আলী, সদর দপ্তর শাখার সহঃ সভাপতি আইনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক- দেবব্রত সিনহা দেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা