ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের পাহাড়তলীতে কোভিড-১৯ টিকা নিবন্ধন কেন্দ্র উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২১ রাত ৮:৪

‘শেখ হাসিনার উপহার, করোনা ভ্যাকসিন জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পাহাড়তলীতে ‘ইউরোপিয়ান ক্লাব’ সংলগ্ন শহীদ হেলাল স্মৃতি সংসদের আয়োজনে কোভিড-১৯ টিকা নিবন্ধন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জুলাই) চটগ্রাম মহানগর ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকুর সঞ্চালনায় এবং ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবুল হাসেম শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

সকলের উপস্থিতিতে কোভিড-১৯ টিকা কেন্দ্রটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ এই নিবন্ধন কেন্দ্রের উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে এভাবেই তরুণ সমাজকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রাখার জন্য উৎসাহিত করেন।

ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সম্পর্কে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু বলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ এই কোভিড-১৯ টিকা সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সাধারণ ও অসহায় মানুষের কাছে অচিরেই পৌঁছে দেয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য।

উল্লেখ্য, উক্ত কোভিড-১৯ টিকা নিবন্ধন কেন্দ্রের মাধ্যমে টিকার নিবন্ধন করার পর নির্ধারিত তারিখে টিকা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পরিবহনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে এই হেলাল স্মৃতি সংসদের পক্ষ থেকে। স্বেচ্ছাসেবক হিসেবে থাকছে একঝাঁক তরুণ-তরুণী।

এ সময় উপস্থিত ছিলেন- মজিবুর রহমান মিন্টু, আবুল কাশেম, দিদার হোসেন, মো. সেলিম, শহীদ হেলাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, সংগঠনের সদস্য রনি হোসেন, অভিলাশ, বিপ্লব, সয়ন, সাইফুল ইসলাম সুমন, মো. সুমন, অপূর্ব। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খুলশী থানা ছাত্রলীগ নেতা দিদার হোসেন, শরীফ উদ্দিন সোহাগ, মাঈনুদ্দিন ইয়াছার রশীদি সামী, তাহমিদ ইসলাম গৌরব, ইরফান খান প্রমুখ।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন