রামেক হাসপাতালে আরো ১৪ জনের মৃত্যু
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৪ জন প্রাণ হারিয়েছেন। রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা যান তারা। এরমধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। বাকি ৯ জন মারা গেছেন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এদের মধ্যে নাটোরের চারজন, রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, কুষ্টিয়ার দুজন এবং পাবনার একজন রয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের দুজন, রাজশাহীর একজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে নাটোরের চারজন, রাজশাহীর দুজন, নওগাঁর দুজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।
এই একদিনে ছয়জন পুরুষ এবং আটজন নারী প্রাণ হারিয়েছেন। যাদের চারজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩, ৪ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১৪, ১৫, ১৭ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৪৫৪ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫০৮ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৫০ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫১ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৫৬ জন।
এর আগে রোববার (১৮ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৩২ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৩৪৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৮ দশমিক ৫৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১১ দশমিক ৬১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুন পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৬১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৫ হাজার ৯২৭ জন। এই ১৪ মাসে মারা গেছেন ১ হাজার ৭৮ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন