ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ৩:২৯

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯৯ লাখ ২৯ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের ১ কোটি ৮৬ লাখ ৮ হাজার ৪৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপারের ১১৩ কোটি ১৬ লাখ ১৪ হাজার টাকা, সী-পার্ল হোটেলের ৯৩ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮৯ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮৭ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা, জেমিনি সি ফুডের ৭৬ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকা, ইউনিক হোটেলের ৭৩ কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকা এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ৬৭ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

প্রীতি / প্রীতি

বাড়ল সয়াবিন তেলের দাম

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

টাকা তোলার আবেদন করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের ভিড়

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের