চীনে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
চীনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ১। সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার সকাল ৭টা ৪৯ মিনিটে জিনজিয়াং অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এদিকে ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও জানিয়েছে, তদন্তকারীরা এর উপকেন্দ্রের বিষয়ে জানার চেষ্টা করছেন। তবে ভূমিকম্পের কারণে স্থানীয় পাওয়ার গ্রিড, তেল ও গ্যাস উৎপাদন বা পেট্রোকেমিক্যাল শিল্পে কোনো বাধার খবর পাওয়া যায়নি
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি তাদের ভিডিওতে ভূমিকম্পের চিত্র দেখিয়েছে। এতে দেখা গেছে, মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে।
এদিকে চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার প্রাথমিক মাত্রায় ভূমিকম্পটি ৬ দশমিক ১ রেজিস্টার করেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এটি ৫ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।
পাহাড় ও মরুভূমির অঞ্চল জিনজিয়াং। এটি চীনের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। যদিও বেশিরভাগ ভূমিকম্প প্রধান শহরগুলোর বাইরে খুব কম জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।
প্রীতি / প্রীতি
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী
রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত