সমালোচনা থেকে শিখি : মমতা
সমালোচনা থেকে তিনি শেখেন, কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার পরমা আইল্যান্ডের কাছে মিলনমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৬তম কলকাতা বইমেলা।
কয়েক বছর বিধাননগরের পর এবার খাতায় কলমে কলকাতায় ফিরল কলকাতা বইমেলা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান মমতা। তিনি বলেন, ‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নন। আমি সমালোচনা থেকে শিখি।’
এবারের বইমেলার থিম রাষ্ট্র স্পেন। হাজির ছিলেন সেদেশের মন্ত্রী গালভেজ সালভাদোর।
মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, ‘উনি সমালোচনা থেকে শেখেন বলেই বিধানসভার অধিবেশনের মেয়াদ দিন দিন কমছে। যে ক’দিন অধিবেশন হয় তাতেও বিরোধীদের বলতে দেওয়া হয় না। বিনা আলোচনায় একের পর এক বিল পাস হয়ে যায়।
উনি নিজেই প্রশ্নপত্র তৈরি করেন, নিজেই পরীক্ষা দেন। তারপর নিজেই খাতা দেখে নিজেকে সেরা ঘোষণা করেন। কোনও প্রশাসনিক সভায় বিরোধী দলের সাংসদ বিধায়কদের ডাকেন না। এমনকি প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানেও বিরোধী বিধায়করা ডাক পাননি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী
রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত