ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গ্রামীণফোনের ৯৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১২:৩৪

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। 

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর ফলে ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানি সর্বমোট ২২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২২.২৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৫.২৮ টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.২২ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ২ মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরেণ কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। 

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন