ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দোকানে ঢুকে নিজেই চা বানালেন মমতা, নেট দুনিয়ায় ভাইরাল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১১:৪৬

সম্প্রতি শান্তিনিকেতন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ও প্রশাসননিক কাজের ফাঁকে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। ঘরোয়া সেই রূপ, যে রূপ দেখা যায় কালীপুজোর দিন নিজের বাড়িতে। তখন মুখ্যমন্ত্রী নন, কারোর পিসি, কারোর দিদি হয়ে তদারকিতে ব্যস্ত থাকেন তিনি। বুধবারও দেখা গেল সেরকমই চিত্র। শান্তিনিকেতন সফরে কবিতীর্থ হাটে দরদাম করলেন শাড়ির, খুঁটিয়ে দেখলেন স্থানীয় মহিলাদের হাতের কাজ। কেমন বিক্রি হচ্ছে, অভিভাবকের মতো খোঁজ নিলেন তারও। এদিন দেখা গেল সোনাঝুড়ির চায়ের দোকানে ঢুকে ঘুরে দেখলেন পুরো জায়গাটা।

শুধু তাই নয়, উপস্থিত সাংবাদিকদের চা দিতে বললেন। একে এত জনের চা। তার উপরে দোকানে মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে খানিক ঘাবড়েই যান তরুণী চা বিক্রেতা। সেটা বুঝতে পেরে নিজেই দোকানির কাছ থেকে চা, চিনি, দুধ চেয়ে নেন মমতা। তারপরে উনুনে বসিয়ে দেন চা। নিজের হাতে বানিয়ে ফেলেন দুধ চা। সেই চা যখন উনুনে ফুটছে, তখন দোকানের পিছনে গিয়ে ঘুরে দেখলেন ছোট্ট ভাতের হোটেলের মেনু। পর পর সাজিয়ে ডেকচির ঢাকা তুলে তুলে দেখলেন সেখানে সাজানো রয়েছে ভাত, তরকারি। বুধবার বিকেলে একদম ঘরোয়া রূপে ধরা দিলেন মমতা। বলা যেতেই পারে চায়ে পে চর্চার ছবি দেখা গেল এদিন। সঙ্গে ছিলেন অন্যান্য নেতামন্ত্রীরা।

বুধবার বোলপুরের ডাকবাংলো মাঠে সভা করে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশু তীর্থ’-এ যান মমতা। সেখানে ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসাবে বই খাতা তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রীর হাতেও স্কুলে চাষ করা সবজি তুলে দেয় পড়ুয়ারা। এরপরেই চায়ের দোকানে ঢুকে উপস্থিত সবার হাতে চা বিস্কুট তুলে দেন মমতা। নির্দেশ দেন এই পুরো টাকা যেন মিটিয়ে দেওয়া হয় তাঁর তরফ থেকে।

জানা যায় দোকান মালিকের মেয়ে পায়েল মাড্ডি দ্বাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনা শেষ করার পর কাজের জন্য সে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে বলে জানিয়েছে পায়েল। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। তরুণীকে চা পরিবেশনের সাহায়তা করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। জিজ্ঞাসা করেন, “তোমরা রেশন পাও? বাচ্চারা পড়াশোনা করতে যায়? তোমাদের ঘর কোথায়?” মুখ্যমন্ত্রীর প্রশ্নের একে একে উত্তর দেন তরুণীও। শেষে পা ছুঁয়ে প্রণামও করেন মমতাকে। 

শুধু চা বিক্রেতা মহিলার সঙ্গেই নন, উপস্থিত মহিলাদের সঙ্গেও একে একে কথা বলে তাঁদের বাড়িঘর, ছেলেমেয়ের খোঁজ নেন মমতা। চায়ের দোকান থেকে পাশের একটি গ্রামে যান তিনি। এলাকা পরিদর্শন করেন, শিশুদের হাতে তুলে দেন চকলেট।

প্রীতি / প্রীতি

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে