ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি পাকিস্তানে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১১:৪৮

পাকিস্তানে গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৫ শতাংশে। গত ৪৮ বছরের মধ্যে এটি সর্বোচ্চ। বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। ১৯৭৫ সালের মে মাসের পরে এটিই দেশটিতে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে চলতি মাসে জাতীয় ভোক্তা মূল্য সূচক গত মাসের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এই মুহূর্তে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। সংকট থেকে উত্তরণে দেশটি বিপুল পরিমাণের বৈদেশিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে।

পাকিস্তান বিশ্বের পঞ্চম-বৃহত্তম জনসংখ্যার দেশ। দেশটির রিজার্ভ বর্তমানে ৩৭০ কোটি ডলার বা ৩ দশমিক ৭ বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে পাকিস্তান মাত্র ৩ সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারবে।

তারল্য সংকটের কারণে করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার আটকা পড়ে আছে। মার্কিন ডলারের কালোবাজারি দামের লাগাম টেনে ধরতে সরকার বিনিময় হারের ওপর নিয়ন্ত্রণ শিথিল করেছে। এর ফলে রুপির দর রেকর্ড পরিমাণ কমেছে। কৃত্রিমভাবে সস্তা পেট্রোলের দামও বাড়ানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ ছাড়া অন্য পণ্যের এলসির অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে গত মঙ্গলবার আইএমএফের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। অর্থনীতি পুনরুদ্ধার করতে পাকিস্তান যে ঋণ চেয়েছে, কঠিন শর্ত দেওয়ার কারণে সে বিষয়ে আলোচনা স্থবির হয়ে রয়েছে। আইএমএফ প্রতিনিধিদল আবার আলোচনা শুরু করতেই দেশটিতে গেছে। 

প্রীতি / প্রীতি

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে