ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কমছে আদানি গ্রুপের শেয়ারের দাম, স্টক বিক্রি বাতিল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১:৮

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিডেন্টনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর থেকেই আদানি গ্রুপের শেয়ার ধস চলছে। বৃহস্পতিবারও সেই ধস অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এর মাঝেই তহবিল সংগ্রহ কার্যক্রম এফপিও বাতিল করেছে আদানি গ্রুপ। আপাতত তহবিল সংগ্রহ করা প্রায় তিন বিলিয়ন ডলারের স্টক বিক্রি করছে না গ্রুপটি। 

হিন্ডেনবার্গের প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি ও নানারকম প্রতারণার অভিযোগ আনা হয়েছে। সেই প্রতিবেদনের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ বিলিয়ন ডলার খুইয়েছে আদানি গ্রুপ। তাদের শেয়ারের দামও কমছে লাগাতার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছোট বিনিয়োগকারীরা আর আদানি গ্রুপের শেয়ার কিনতে চাইছে না। এমনকি বুধবারও মুম্বাইর শেয়ার বাজারে আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর কমেছে ২৮.৪৫ শতাংশ।

এই পরিস্থিতিদে বুধবার দিবাগত শেষ রাতে আদানি এন্টারপ্রাইজের বোর্ড বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের কথা ভেবে তারা শেয়ার বিক্রি করার প্রক্রিয়া অব্যাহত রাখছে না। যারা এরইমধ্যে পেমেন্ট করেছেন, সবাইর অর্থ রিফান্ড করা হবে।

সূত্র: এনডিটিভি

প্রীতি / প্রীতি

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩