ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারত, আমি আসছি : খাজা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৩:০

তৃতীয়বারের মতো ভারতের বিমান ধরতে গিয়ে বাধাগ্রস্ত হলেন অস্ট্রেলিয়ার পাকিস্তানি ক্রিকেটার উসমান খাজা। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অংশ নিতে মঙ্গলবার ও বুধবার দুই দলে ভাগ হয়ে ক্রিকেটাররা ভারতে রওনা হলেও ফ্লাইটে জায়গা হয়নি তার। ভিসা জটিলতায় বিলম্বিত হয় তার আসা। অবশেষে বৃহস্পতিবার ভারতের বিমানে উঠতে পেরেছেন অজি তারকা ক্রিকেটার।

বুধবার দ্বিতীয় দলের সঙ্গে আসতে গিয়ে ধাক্কা খান খাজা। ভিসা জটিলতার কারণে তাকে একাই দেশে থাকতে হয়। সোশ্যাল মিডিয়ায় একটি মিমি দিয়ে অজি তারকা লেখেন, ‘আমার ভারতীয় ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছি এভাবে।’

অবশেষে জটিলতার অবসান ঘটেছে। বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ওঠা বিমানে বসে থাকার হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে খাজা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভারত, আমি আসছি।’

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ। প্যাট কামিন্সের দলের সঙ্গে শিগগিরই যোগ দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড়। 

প্রীতি / প্রীতি

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩