লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৩৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৯ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৯১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৬৮৭ কোটি ১২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৬৭ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএসসিএক্স ২৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৬৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির। দিন শেষে সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
ঈদের আগে দৈনিক রেমিট্যান্স আসছে দেড় হাজার কোটি টাকা
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়
কমলো সোনার দাম
ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০
সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০
সোনার দাম আরও বাড়ল
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%
একদিন পরই বাড়ল সোনার দাম
কমলো সোনার দাম
সবজির বাজারে বৃষ্টির বাগড়া, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি
বিনিয়োগ সংস্কারে উদ্যোগ: বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ রূপরেখায়
ফের কমেছে সোনার দাম