ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১২৬.৩০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ১৪৩.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১৭.৬০ টাকা বা ১৩.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১০.৮২ শতাংশ, জেমিনি সি ফুডের ১০.৬৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৯.৭২ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৯.৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮.৪২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৭.৯৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৭.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.১৮ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলসের ৬.১৮ শতাংশ বেড়েছে।
প্রীতি / প্রীতি
বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!