ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সাত মাস পর জামিনে মুক্ত ইরানি পরিচালক জাফর পানাহি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১১:৪৬

জামিনে মুক্তি পেলেন ইরানের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। দীর্ঘ প্রায় সাত মাস কারাবন্দী থাকার পর শুক্রবার তেহরানের আলোচিত এভিন কারাগার থেকে মুক্তি পান তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই) জাফর পানাহির মুক্তির বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে।

পরে জাফর পানাহির স্ত্রী তাহেরেহ সায়েদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে জাফর পানাহিকে কারাগারের বাইরে ভক্তদের আলিঙ্গন করতে ও গাড়ি চালাতে দেখা যায়।

গত বছরের জুলাইয়ে ইরানে দু’জন চলচ্চিত্র পরিচালকের গ্রেফতারের ঘটনায় তীব্র সমালোচনা করেন জাফর পানাহি। পরে তাদের মুক্তির বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে তিনি নিজেও গ্রেফতার হন।

নিজের আটকাদেশের বিরুদ্ধে দুই দিন ধরে কারাগারে অনশন করছিলেন ৬২ বছর বয়সী জাফর পানাহি। এর ফলে তাকে প্রথমে জামিন ও পরে মুক্তি দেওয়া হল। সূত্র: আল জাজিরা, বিবিসি

প্রীতি / প্রীতি

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩