ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে সূচক-লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১২:২৭

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে সূচকের পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা বেড়েছে। এ সময় লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে ৫৯৭ কোটি ২৬ লাখ টাকা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩১১ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ২১০ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৫৩টি, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত ছিলো ২০৮টির শেয়ার ও ইউনিট দর।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৪ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক অপরিবর্তিত থেকে ২ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি ২ লাখ টাকা। গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৭ লাখ ৫৪ হাজার ৪৯৭ কোটি ৯৭ লাখ টাকা। আলোচ্য সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাজার মূলধন বেড়েছে ২৮৬ কোটি ৪ লাখ টাকা।

গেলো সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ১৯ লাখ ৭৬ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন ১২ কোটি ২৩ লাখ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে মোট ২৬৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিলো ১২৯টির শেয়ার ও ইউনিট দর। 

প্রীতি / প্রীতি

বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত