করােনায় বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯৩ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪১ জন। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে কোভিডের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৫৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৮১ জন।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার জন এবং মারা গেছেন ২৯ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ১৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৮১ জন এবং মারা গেছেন ৪০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৪৬ জন এবং মারা গেছেন ৭৯ জন।
একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ৪৯ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮৬ জন এবং মারা গেছেন ৫ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৮২০ জন এবং মারা গেছেন ৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ১৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৯০ জন এবং মারা গেছেন ৭৩ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং মারা গেছেন ১৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন এবং মারা গেছেন ৫ জন। স্লোভাকিয়া আক্রান্ত হয়েছেন ৫৬ জন এবং মারা গেছেন ৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬১ লাখ ২২ হাজার ৯০৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭১ হাজার ৩৩৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৪৭৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
প্রীতি / প্রীতি
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী
রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত
ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে