ছুটির ফাঁদে বাংলাদেশ
ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। এই ঈদে নথিপত্রে সরকারি ছুটি ৩ দিন হলেও কার্যত টানা ১৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে বাংলাদেশ। ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি ছাড়াও করোনা সংক্রমণ ঠেকাতে ঘোষিত কঠোর বিধি-নিষিধের আওতায় অফিস. দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকায় এই টানা দীর্ঘ ছুটি শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। ২০, ২১ ও ২২ জুলাই তিনদিনের ঈদের পর পরই থাকছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি (২৩ ও ২৪ জুলাই)। ফলে ঈদের ছুটি থাকছে পাঁচ দিনের। এর মধ্যেই ২৩ জুলাই সকাল থেকে শুরু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের আওতায় অঘোষিত ছুটি। কঠোর এই বিধিনিষেধ শেষ হবে ৫ আগস্ট দিনগত মধ্যরাতে। অর্থাৎ মোট ১৪ দিন থাকছে বিধি-নিষেধ। এই বিধি-নিষিধে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সব শিল্প কারখানা এবং গণপরিবহন।
আগামী ৫ আগস্ট কঠোর বিধিনিষেধের সময়সীমা শেষ হওয়া পরদিন শুক্র ও শনিবার (৬ ও ৭ আগস্ট) সাপ্তাহিক ছুটি। নতুন করে বিধিনিষেধ আরোপ করা না হলে ৮ আগস্ট থেকেই শুরু হবে সব অফিসের কার্যক্রম। এর মধ্যে অবশ্য সরকারি চাকরিজীবীদের ঈদের পরে ভার্চ্যুয়াল অফিস করার নির্দেশনা থাকলেও বেসরকারি চাকরিজীবীরা মূলত আগস্টের পুরো প্রথম সপ্তাহ ছুটি কাটাতে পারছেন।
ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি আর বিধিনিষেধের অচলাবস্থা মিলিয়ে বলা যায়, টানা ১৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে বাংলাদেশ।
প্রীতি / প্রীতি
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল