প্রেমিককে খুঁজতে পুলিশকে ফোন
কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করলেন তরুণী, ‘স্যার, প্রেমিক আমাকে ছেড়ে পালিয়ে গেছে’। কাকুতি-মিনতি করে ওই তরুণী বলেন, ‘ওকে খুঁজে দিন।’ এক তরুণীর কাছ থেকে এমন কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। তরুণীকে সান্ত্বনা দিতে যাবেন, ঠিক সেই আবার ফোনের ওপার থেকে ভেসে এলো, ‘স্যার, ও আমার সঙ্গে কেন ব্রেক আপ করলো, এই কারণটাও জানতে চাইবেন দয়া করে।’
ঘটনাটি চিনের ঝেঝিয়াং প্রদেশের। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর ৬ বছরের প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক আচমকাই ভেঙে দেন তার প্রেমিক। প্রেমিকের কোনও উত্তর না পেয়ে বিচলিত হয়ে পুলিশকে ফোন করেন তরুণী। তার কথা শুনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা যা উত্তর দিয়েছেন, তা ভাইরাল হয়েছে।
তরুণীর মুখ থেকে সব শোনার পর ওই পুলিশ কর্মকর্তা প্রথমেই বলেন, ‘প্রেমিককে খোঁজা কি খুবই জরুরি?’ এ কথা শুনে আবার কাঁদতে শুরু করেন তরুণী। তিনি বলেন, ‘বুঝতে পারছি না, কেন আমার সঙ্গে এরকম আচরণ করলো। সেটাই জানতে হবে আমাকে।’
পুলিশ কর্মকর্তা তরুণীকে প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনার সঙ্গে যদি আগে কোনও খারাপ আচরণ করে থাকে, তারপরেও কি প্রেমিকের সঙ্গে আবার সম্পর্ক রাখতে চাইবেন? তারচেয়ে প্রেমিকের মোবাইল নম্বর ব্লক করে দিন। ওর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করুন। এটা ভাবুন যে, আপনার ভালোর জন্যই এই ঘটনা ঘটেছে।’
পুলিশের এই উত্তর শুনে স্তম্ভিত হয়ে যান তরুণীও।
সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার
সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে শারার ধন্যবাদ