যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় স্ত্রীকে নির্যাতন
মোংলায় লাখ টাকা যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় স্বামীর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে হাসপাতালের বেডে কয়েকদিন ধরে কাতরাচ্ছেন স্ত্রী। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীর ভাই থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার ও থানার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, পৌর শহরের মাকড়ঢোন এলাকার বাসিন্দা মৃত আলকাজ হাওলাদারের ছেলে আসলাম আসলাম হাওলাদারের (৩১) সাথে বিয়ে হয় বাগেরহাটের মোড়েলগন্জ উপজেলার জিউধারার বয়ারশিং গ্রামের মৃত আঃ মান্নানের মেয়ে সোনিয়ার (১৯)। ৭ মাস আগে বিয়ে হলেও বিয়ের পর থেকে স্বামী আসলাম ১ লাখ টাকা যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে স্ত্রী সোনিয়াকে নির্যাতন করে আসছিলো। এভাবে কয়েক মাস ধরে চলে আসে নির্যাতন। সর্বশেষ গত শনিবার সকাল ৯টায় আসলাম তার স্ত্রী সোনিয়াকে ওই যৌতুকের দাবীতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ঘরে আটকে রাখেন। পরে খবর পেয়ে সোনিয়ার ভাই রফিকুল ইসলাম এসে তাকে ঘর থেকে উদ্ধার করে ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনদিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ওই স্ত্রী।
নির্যাতনের শিকার সোনিয়া বলেন, আমার বাবা নেই, আমরা গরীব মানুষ। কিভাবে তাকে ১ লাখ টাকা যৌতুক দিবো। এনিয়ে বিয়ের পর থেকে আমার সাথে ঝগড়াবিবাদ ও মারধর করে আসছিলো স্বামী আসলাম। গত শনিবার আবারো সেই টাকা চেয়ে আমাকে বেদমপারপিট করে। আমার সারা শরীরের কোথাও মারতে বাকী রাখেনি। তিনদিন ধরে হাসপাতালে আমার খোঁজও কেউ নিতে আসেনি। স্বামী আসলাম এখনও ফোন করে যৌতুকের সেই ১ লাখ টাকা চাইছেন। এ টাকা দেয়ার সামর্থ্য আমার পরিবারের নেই।
এদিকে এ ঘটনার প্রতিকার চেয়ে নির্যাতনের শিকার সোনিয়ার ভাই রফিকুল ইসলাম রবিবার রাতে আসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ অভিযোগের বিষয়ে অস্বীকার করে আসলাম বলেন, এসব মিথ্যা, আমার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করিনি, এটা পারিবারিক বিষয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied