ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক গাজীপুর থেকে উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ৩:৩৯

 ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাস বয়সী শিশু গাজীপুর থেকে উদ্ধার হয়।বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় গাজিপুর বড়বাড়ি নুরলতলা গোবিন্দগঞ্জ এলাকার সামসুদ্দিন ও তার মেয়ে সোনালী আক্তার (২০) কে গ্রেফতার করা হয়।
জানা যায়, সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়। সোমবার সারাদিন সোনালী আক্তার নামে শিশুটির পরিবারের অপরিচিত ওই নারী পাশে থেকে তার যতœ নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে না পেয়ে শিশুটির পিতা সদর উপজেলার মুজাবর্নি গ্রামের মৃত সোলেমান আলরি ছেলে মো: শিমুল ইসলাম (২৪) অজ্ঞাত আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুর রহমান জানান, ওই দিন রাতেই সোনালী আক্তার শিশুটিকে নিয়ে গাজিপুরে গেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়ার পর গাজীপুর র‌্যাব-১ এর সহায়তা নিয়ে শিশুটিকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এমএসএম / এমএসএম

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ

মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক

নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক

দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের অন্তঃসত্ত্বা মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আদালত

লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার

ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত