ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন: পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালিত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৬-৩-২০২৬ দুপুর ১:২০
“পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে শুক্রবার সকালে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, পাট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় কৃষক ও পাট ব্যবসায়ীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব অর্থকরী ফসল। পাট শিল্পের উন্নয়ন ঘটলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা পাটের উৎপাদন বৃদ্ধি, পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে পাট শিল্পকে আধুনিকায়ন করা গেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পাট অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

মান্দায় চেয়ারম্যান-মাতবরদের সালিস নারীর ইজ্জতের মূল্য দুই লাখ টাকা

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চতুর্থ চালান

অনাথ আশ্রম থেকে এইচএসসিতে জিপিএ-৫: আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের কোশিক চাকমা

কুতুবদিয়ায় এইচএসসির ফল বিপর্যয়

বড়লেখায় এইচএসসি ও সমমানে পাসের হার কলেজ ৩৭.৫৮ ও মাদ্রাসায় ৫৬.৩১ শতাংশ

ইঞ্জিনিয়ারিং করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা: জামায়াত আমির

হাতিয়ায় এইচএসসিতে পাসের হার ২৬.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ