কুষ্টিয়া পৌর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক মিঠুন আলী
জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। শুরু হয়েছে জল্পনা-কল্পনা ও আলোচনা। বিভিন্ন চায়ের দোকান, পাড়া-মহল্লার মোড়ে মোড়ে জমে উঠেছে নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
কুষ্টিয়া পৌরসভা নির্বাচন নিয়েও জোর আলোচনা চলছে। এরই মধ্যে কুষ্টিয়া পৌরসভার অন্তর্ভুক্ত পূর্ব মজমপুর, উদিবাড়ি ও পশ্চিম মজমপুর নিয়ে গঠিত ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ সমাজসেবক মিঠুন আলী। দলমত নির্বিশেষে সবার কাছে সমান জনপ্রিয় এই তরুণ ব্যক্তিত্ব ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, মিঠুন আলী ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ‘পানির বোতল’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সে সময় তিনি তৎকালীন সরকারদলীয় প্রার্থীর কাছে অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন।
তৎকালীন নির্বাচনে অভিযোগ উঠেছিল, সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করতে ‘পানির বোতল’ প্রতীকে সিল মারা কিছু ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়েছিল।
নির্বাচন প্রসঙ্গে এলাকাবাসীর অনেকেই জানান, ২০১৫ সালের নির্বাচনে প্রকৃতপক্ষে মিঠুন আলীই ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে সেই ফলাফল পরিবর্তন করে অন্য একজনকে কাউন্সিলর ঘোষণা করা হয়, যা এলাকাবাসীর সঙ্গে প্রতারণার শামিল। তবে এবার আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied