ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৫-৩-২০২৬ রাত ৯:৪১

মাগুরায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় তিনজনকে আটক করেছে মাগুরা জেলা পুলিশ।
 বৃহস্পতিবার বিকেলে(৬মার্চ)শহরের জামরুলতলা মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ৮ থেকে ১০ জন নেতাকর্মীর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ এনামুল হক হিরোক এর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে  অফিসটির উদ্বোধন করেন। উদ্বোধনের এক ঘন্টার মধ্যে তিন জনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। পরে ভবনের সামনে খুঁটি স্থাপন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন ।
উদ্বোধনের কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে বিক্ষুব্ধ একটি পক্ষ কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনিয়া সুলতানা ও মোঃ উসমান  গ্রেফতারকৃতরা বর্তমানে মাগুরা সদর থানার হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, হঠাৎ করে কয়েকজন নেতাকর্মী জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া-মোনাজাত করেন,এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত