ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার চোঙ্গাখাতা গ্রামের মো. পিয়াস হোসেন ওরফে নীরব (২২) এবং চক হলদি গ্রামের মো. হৃদয় মিয়া (২৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারের হুদা মার্কেটের পেছনে দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের দেহ তলাশি চালানো হয়। তল্লাশিকালে পিয়াস হোসেনের প্যান্টের পকেট থেকে এক পাতায় ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া হৃদয় মিয়ার পকেট থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’