ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে লামিয়া খাতুনের বৃত্তি অর্জন, আনন্দে পরিবার–বিদ্যালয়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-৩-২০২৬ দুপুর ১:২৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক শিক্ষার্থী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার নাম মোছা. লামিয়া খাতুন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
 
লামিয়া খাতুন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের বাসিন্দা। তিনি মো. জাহিদ হাসান শেখের মেয়ে। ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি সাধারণ বিভাগে বৃত্তি অর্জন করেন।
 
তিনি রায়গঞ্জ উপজেলার রুদ্রপুর বাজার এলাকার আল মদিনা মডেল মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসা সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত।
 
মাদ্রাসার শিক্ষক মো. মাহমুদুল আলম বলেন, “লামিয়া অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার কারণেই সে এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও সে আরও ভালো ফল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
 
পরিবার সূত্রে জানা যায়, লামিয়ার পরিবারটি ধর্মপ্রাণ এবং ইসলাম ধর্মের অনুসারী। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতিও তাকে উৎসাহ দেওয়া হয়।
 
লামিয়ার বাবা মো. জাহিদ হাসান শেখ বলেন, “মেয়ের এই সাফল্যে আমরা খুব খুশি। আমরা চাই সে ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা করে বড় মানুষ হোক।”
 
লামিয়ার মা বলেন, “মেয়েটা ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। আমরা সব সময় তাকে উৎসাহ দিই। আল্লাহর কাছে দোয়া করি, সে যেন আরও ভালো ফল করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।”
 
লামিয়ার এই সাফল্যে তার পরিবার যেমন আনন্দিত, তেমনি শিক্ষক ও সহপাঠীরাও গর্বিত। পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

মান্দায় চেয়ারম্যান-মাতবরদের সালিস নারীর ইজ্জতের মূল্য দুই লাখ টাকা

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চতুর্থ চালান

অনাথ আশ্রম থেকে এইচএসসিতে জিপিএ-৫: আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের কোশিক চাকমা

কুতুবদিয়ায় এইচএসসির ফল বিপর্যয়

বড়লেখায় এইচএসসি ও সমমানে পাসের হার কলেজ ৩৭.৫৮ ও মাদ্রাসায় ৫৬.৩১ শতাংশ

ইঞ্জিনিয়ারিং করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা: জামায়াত আমির

হাতিয়ায় এইচএসসিতে পাসের হার ২৬.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ