ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চতুর্থ চালান


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৫:১১

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী বিশেষ গাড়ি বহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর আগে শুক্রবার রাশিয়া থেকে আকাশপথে বিশেষ ফ্লাইটে ইউরেনিয়ামের এ চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শনিবার রাত ৩টার দিকে তিনটি বিশেষ লরিতে করে কড়া পাহারায় সড়কপথে রূপপুরের উদ্দেশে পাঠানো হয়। ঢাকা থেকে পাবনা পর্যন্ত মহাসড়কে জ্বালানি পরিবহনের পুরো সময় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিশেষায়িত নিরাপত্তা বাহিনী (এসআরবি), গোয়েন্দা সংস্থা ও স্থানীয় পুলিশ সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলেন। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে সাময়িকভাবে মহাসড়কে ভারী যানবাহন চলাচলও সীমিত রাখা হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গোতে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। এর পাশাপাশি প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে অতিরিক্ত আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই শনিবার দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানটি রূপপুরে পৌঁছাল। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে বাকি সাতটি ফ্লাইটে অবশিষ্ট জ্বালানি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের মূল জ্বালানি ২০২৩ সালের শেষভাগে দেশে আসার পর চলতি বছরের মে মাসে তা পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। নিয়ম অনুযায়ী প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তনের প্রয়োজন হয়, যার জন্য গত ৩ অক্টোবর অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে নেওয়া হয়েছিল। অন্যদিকে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় ও তৃতীয় চালান যথাক্রমে ২১ অক্টোবর ও ২৭ অক্টোবর সফলভাবে প্রকল্পে পৌঁছায়। চুক্তি অনুযায়ী প্রথম তিন বছর রাশিয়া প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে এবং পরবর্তীতে নির্ধারিত মেয়াদে বাংলাদেশকে তা আমদানি করতে হবে।

এদিকে শুক্রবার কেন্দ্রটির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক ‘সি-পর্যায়’ শুরু হয়েছে। সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হলে আগামী ডিসেম্বরের মধ্যেই রূপপুরের ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন