ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৫:১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনের দিক থেকে উপজেলার সাধারণ কলেজগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে মাদ্রাসাগুলোর মধ্যে সর্বোচ্চ ৪টি জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, উপজেলার ৬টি সাধারণ কলেজ ও ৩টি মাদ্রাসাসহ মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পাওয়া গেছে। সাধারণ কলেজগুলোর মধ্যে শতভাগ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ। মাদ্রাসাগুলোর মধ্যে পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই এগিয়ে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা।ফলাফলে দেখা যায়, সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বনিম্ন পাসের হার মাইদাম কলেজের, মাত্র ১৭ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে মাদ্রাসাগুলোর মধ্যে সর্বনিম্ন পাসের হার চর বড়ুইটারী আলিম মাদ্রাসার, ২৫ শতাংশ। এ ছাড়া সোনাহাট ডিগ্রি কলেজ, মাইদাম কলেজ, বাউশমারী ফাজিল মাদ্রাসা ও চর বড়ুইটারী আলিম মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। কারিগরি ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর ফলাফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ: প্রতিষ্ঠানটি থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০০ শতাংশ। মানবিক বিভাগের ওই একমাত্র পরীক্ষার্থী পাস করেছে। তবে সরেজমিনে দেখা গেছে, কলেজটির দুটি কক্ষের কোনো বেড়া নেই এবং নেই পৃথক অফিস কক্ষও। এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান মো. রিয়াজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা (১২২১০৫): প্রতিষ্ঠানটি থেকে ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৯ জন। পাসের হার ৬৯ দশমিক ০১ শতাংশ। সাধারণ বিভাগের ৬৩ জনের মধ্যে ৪১ জন পাস ও ২২ জন অকৃতকার্য হয়েছে। এ বিভাগ থেকে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ১১ জনের মধ্যে ৮ জন পাস এবং ৩ জন ফেল করেছে।বাউশমারী ফাজিল মাদ্রাসা: সাধারণ বিভাগের ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন পাস ও ৫ জন অকৃতকার্যঅকৃতকার্য হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি। বলদিয়া কলেজ (১৩৭৭৫৭): প্রতিষ্ঠানটি থেকে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৩ দশমিক ১৬ শতাংশ। মানবিক বিভাগের ৮৮ জনের মধ্যে ৫৪ জন পাস ও ৩৪ জন ফেল করেছে। এ বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তবে ব্যবসায় শিক্ষা বিভাগের একমাত্র পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ (১২২১২৩): প্রতিষ্ঠানটি থেকে ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২০ জন পাস করেছে। পাসের হার ৪৬ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মানবিক বিভাগের ২৩০ জনের মধ্যে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৩০ জন অকৃতকার্য হয়েছে। এ বিভাগ থেকেই তিনজন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ২২ জনের মধ্যে ২০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৪ জনের মধ্যে ৩ জন পাস করেছে।সোনাহাট ডিগ্রি কলেজ (১২২১২৪): প্রতিষ্ঠানটি থেকে ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫ জন পাস করেছে। পাসের হার ৪৩ দশমিক ৪০ শতাংশ। মানবিক বিভাগের ২৫৩ জনের মধ্যে ১০৬ জন পাস ও ১৪৭ জন ফেল করেছে। বিজ্ঞান বিভাগের ১০ জনের মধ্যে ৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২ জনের মধ্যে একজন উত্তীর্ণ হয়েছে। তবে প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। ভূরুঙ্গামারী সরকারি কলেজ (১২২১২২): প্রতিষ্ঠানটি থেকে ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২২ জন পাস করেছে। পাসের হার ৩৩ দশমিক ৪২ শতাংশ। মানবিক বিভাগের ২৮৫ জনের মধ্যে ৮৪ জন পাস ও ২০১ জন অকৃতকার্য হয়েছে। এ বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ৪১ জনের মধ্যে ২৫ জন পাস, ১৫ জন ফেল এবং একজন বহিষ্কৃত হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের ৪০ জনের মধ্যে ১৪ জন উত্তীর্ণ হয়েছে। চর বড়ুইটারী আলিম মাদ্রাসা (১২২১০৭): প্রতিষ্ঠানটি থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৬ জন পাস করেছে। পাসের হার ২৫ শতাংশ। সাধারণ বিভাগের ৬ জন পাস এবং ১৮ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি। মাইদাম কলেজ (১২২১২৫): উপজেলার সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বনিম্ন ফলাফল করেছে প্রতিষ্ঠানটি। ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫ জন পাস করেছে। পাসের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। মানবিক বিভাগের ২৬ জনের মধ্যে ৫ জন পাস ও ২১ জন ফেল করেছে। বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ভূরুঙ্গামারীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে বড় ধরনের বৈষম্য রয়েছে। একদিকে ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে শতভাগ পাসের সাফল্য এসেছে, অন্যদিকে মাইদাম কলেজের পাসের হার ২০ শতাংশেরও নিচে। একইভাবে মাদ্রাসাগুলোর মধ্যে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা তুলনামূলক ভালো ফল করলেও চর বড়ুইটারী আলিম মাদ্রাসার ফলাফল হতাশাজনক। বিশেষ করে কয়েকটি প্রতিষ্ঠানে জিপিএ-৫ না পাওয়া, শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার উচ্চ হার এবং কিছু প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা শিক্ষার মান ও পাঠদানের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষার সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন, গভর্নিং বডি ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূরুঙ্গামারীর সচেতন স্থানীয় মহল।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত