ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৫:৩

চাঁদপুর জেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ, আলিমে ৬৪ দশমিক ২৭ শতাংশ এবং এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লা।

জেলা শিক্ষা অফিসের প্রাপ্ত তথ্যে জানাগেছে, এইচএসসি পরীক্ষায় জেলার ৬৯ প্রতিষ্ঠানের ১৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১৯ জন।

অন্যদিকে, আলিম পরীক্ষায় জেলার ৪৯ প্রতিষ্ঠানের ২ হাজার ৫৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন এবং উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৩ জন। এ পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ২৭ শতাংশ।

এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জেলার ১৩টি প্রতিষ্ঠানের ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। উত্তীর্ণ হয়েছে ৬৮০ জন। এ বিভাগে পাসের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ।

উপজেলাভিত্তিক ফলাফলে এইচএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলায় পাসের হার সর্বোচ্চ ৪৪ দশমিক ৮৮ শতাংশ। আলিমে হাজীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৮২ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শাহরাস্তিতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

তবে তিনটি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় এইচএসসির তুলনায় আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার বেশি দেখা গেছে।

বিশেষ করে এইচএসসি পরীক্ষায় পাসের হার তুলনামূলক কম হওয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ ও প্রয়োজনীয় উদ্যোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এদিকে জেলার মধ্যে পাশে হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ।  এই কলেজে ৫৭৭ জনের মধ্যে ৪৯৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৫ দশমিক ৪৪। জিপিএ ফাইভ পেয়েছে ৩৯জন।

এমএসএম / এমএসএম

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন