ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অনাথ আশ্রম থেকে এইচএসসিতে জিপিএ-৫: আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের কোশিক চাকমা


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি photo সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৫:৯

চরম প্রতিকূলতা ও পিতৃবিয়োগের বেদনাকে পেছনে ফেলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে পাহাড়ি তরুণ কোশিক চাকমা। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন কর্ণফুলী সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে সে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক এবং দীর্ঘদিনের আশ্রয়স্থল পালবার লিং সেন্টার শিশুসদন পরিবারের মাঝে বইছে আনন্দের জোয়ার।

কোশিক চাকমার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলার জামেকছড়ি গ্রামে। তার পিতা প্রয়াত মিশন চাকমা এবং মাতা ননাবি চাকমা। শৈশবে পিতৃহীন হওয়ার পর গত সাত বছর ধরে সে বিলাইছড়ি উপজেলায় অবস্থিত পালবার লিং সেন্টার শিশুসদনে (অনাথ আশ্রম) থেকে বেড়ে ওঠার পাশাপাশি পড়াশোনা চালিয়ে আসছিল।

নিজের এ অনন্য সাফল্যে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে কোশিক জানায়, তার আজকের অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান পালবার লিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় ভদন্ত দেবতিষ্য ভিক্ষুর। তাঁর স্নেহ, আশীর্বাদ, সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও মানসিক অনুপ্রেরণাই তাকে প্রতিকূল পরিস্থিতিতেও পড়াশোনা চালিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। একই সঙ্গে সে তার মা, কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহ প্রদানকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

কোশিকের ভাষায়, পালবার লিং সেন্টার শিশুসদন কেবল তার বেড়ে ওঠার নিরাপদ আশ্রয় নয়, বরং তার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। এখান থেকেই সে জীবনের প্রকৃত শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা ও স্বপ্ন দেখার অনুপ্রেরণা পেয়েছে। এটি শুধু একটি জিপিএ-৫ নয়, বরং অন্ধকার ভেদ করে জীবনের নতুন সম্ভাবনা ও আশার দ্বার উন্মোচন।

ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে এই অদম্য তরুণ বলে, সে উচ্চশিক্ষা গ্রহণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়। পাশাপাশি যে অনাথ আশ্রম তাকে নতুন জীবন দিয়েছে, সেই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সমাজের অন্যান্য সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই তার ভবিষ্যৎ জীবনের মূল ব্রত। উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে এবং একজন আদর্শ মানবিক মানুষ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সে সবার আশীর্বাদ ও দোয়া কামনা করেছে।

এমএসএম / এমএসএম

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন