এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ের দক্ষিণ রাজনগরের বাসিন্দা লিজাকে মিথ্যা মামলায় হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত, অপপ্রচারকারীদের দ্রুত শনাক্তকরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লিজা ও তাঁর পরিবার।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিজার বিরুদ্ধে দায়ের করা মামলাকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে অবিলম্বে প্রশাসনিক হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি অত্যাধুনিক এআই প্রযুক্তির সাহায্যে আপত্তিকর ভুয়া ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিজা ও তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রুবি আক্তার, তাঁর স্বামী, রুবি আক্তারের কথিত পরকীয়া সঙ্গী এবং এক আইনজীবীর প্রত্যক্ষ মদদে তাঁদের বিরুদ্ধে একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, একাধিক ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁদের বিরুদ্ধে চরম কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে, যার ফলে পরিবারটি চরম সামাজিক নিরাপত্তাহীনতা ও সম্মানহানির মুখে পড়েছে।
ভুক্তভোগী লিজা ও তাঁর পরিবারের সদস্যরা এ সাইবার অপরাধ ও হয়রানির সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে ডিজিটাল প্রযুক্তি অপব্যবহারকারী চক্রটিকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তাঁরা।
এমএসএম / এমএসএম
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক
ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ