দুধকুমার নদীর ওপর নির্মিত সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর ওপর নির্মিত সোনাহাট সেতু পরিদর্শন করেছেন কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ২০২৬) দুপুরে তিনি সরেজমিনে সেতু এলাকায় গিয়ে নির্মাণকাজের অগ্রগতি, সেতুর কাঠামোগত অবস্থা এবং আশপাশের সংযোগ সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সেতুর বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সেতুর নির্মাণমান বজায় রাখা এবং দ্রুত সময়ের মধ্যে সকল কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। নির্মাণাধীন সেতুটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )শাহাদাৎ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয়প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার প্রশাসনের কর্মকর্তা, ব্যাবসায়ী ,স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে দুধকুমার নদীর ওপর একটি স্থায়ী সেতুর অভাবে তাদের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। দ্রুত সোনাহাট সেতু নির্মাণ কাজ শেষ হলে এ এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ