ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৬-৩-২০২৬ দুপুর ১:২২

চট্টগ্রাম চন্দনাইশে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেছে। ৬ মার্চ (জুমাবার) সকালে চন্দনাইশ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডে বিশিষ্ট শিল্পপতি লায়ন আলহাজ্ব রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় ও আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের সৌজন্যে ১ম দিনের মত প্রায় ৫শত পরিবারের মাঝে কেজিতে ২০ টাকা করে প্রতি পরিবারে ১০ কেজি করে এই চাল বিক্রয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের উপদেষ্টা আল করিম,ভাইচ প্রেসিডেন্ট ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন ও আরিফ মোহাম্মদ জুবায়ের,সাবেক কাউন্সিলর শাহা আলম,বিএনপি নেতা আবু জাফর সদাওগর,ইয়াকুব নবী সুমন,নজরুল ইসলাম,মোজাম্মেল হক,হাফেজ বদিউল আলম,মোরশেদুল আলম,আলমগীর,আবুল হোসেন,নুরুল হাকিম,মোহাম্মদ ফয়েজ,মোহাম্মদ খোকন প্রমুখ। এসময় অতিথিরা বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও সাধারণ মানুষের কথা চিন্তা করে বিশিষ্ট শিল্পপতি লায়ন আলহাজ্ব রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় ও আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের সৌজন্যে কেজিতে ২০ টাকা চাল বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়। বিশেষ করে পৌরসভার ৯টি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্য এই কার্যক্রম হাতে নেয়া হয়। পুরো রমজান মাসে প্রতিদিন ১টি করে ওয়ার্ডে প্রায় ৫শত পরিবারের মাঝে এই চাল বিক্রয় করা হবে।

এমএসএম / এমএসএম

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লী, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা